সদ্য মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যরে ট্রেলারটি সাজানো হয়েছে দুটি বিষয়কে ফোকাস করে। প্রথমত, বাবা ও ছেলের মধ্যকার ভালোবাসা ও আবেগ এবং দ্বিতীয়ত, ভয়ংকর অ্যাকশন। তবে এবারের আলোচনা সিনেমা নিয়ে হলেও সেটা প্রশংসার বদলে ট্রলে রূপ নিয়েছে।
রণবীর কাপুরের অভিনয় ঝলক দারুণ প্রশংসা কুড়াচ্ছে দর্শক-সমালোচকদের। বলিউডের সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক সুমিত কাড়েল মন্তব্য করেছেন, ‘অ্যানিমেল একটি রোমাঞ্চকর জার্নি হতে যাচ্ছে। এমনকি সহিংসতা নিজেও তার এই রূপ পর্দায় দেখে ভয় পাবে।’ অনেকেই ধারণা করছেন বক্স অফিসে ঝড় তুলবে অ্যানিমেল।
তবে এমন ইতিবাচক আলোচনার মধ্যেই ট্রেলারে ‘অস্পষ্ট’ সংলাপের কারণে রীতিমতো নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রাশমিকা। তাদের মতে, সিনেমাটিতে রণবীর সবার নজর কাড়লেও রাশমিকার সংলাপে মুখ ফিরিয়ে নেবেন দর্শকরা।
রাশমিকার সমালোচনা করে একজন লিখেছেন, ‘এত অভদ্র হবেন না। সিনেমা কখনো বিরক্তিকর হয় না।’ অন্যজন লিখেছেন, ‘প্রেম জোকস না। আমি নিশ্চিত আপনার সংলাপ দর্শক যখন শুনবে তখনই মারা যাবে।’ এমন অসংখ্য কমেন্টেসে ভরে গেছে রাশমিকার শেয়ার করা ট্রেলারের কমেন্টস বক্স।
