সামনে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রসঙ্গ তো আসবেই। ২০২২ সালের সেই স্মরণীয় টেস্ট জয় দলের ক্রিকেটারদের জন্যও বিরাট এক অনুপ্রেরণার উৎস। সেই সিরিজের পর একই প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে মঙ্গলবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। হাথুরুসিংহে অবশ্য অতীতে ফিরতে চান না। জানান, ‘অন্য একটা দেশের কথা বলছেন আপনারা। এটা সম্পূর্ণ ভিন্ন খেলা।’
সিলেটে দীর্ঘদিন টেস্ট খেলেনি বাংলাদেশ। হাথুরুসিংহে জানান, ‘আমরা এখানে খুব বেশি টেস্ট ম্যাচও খেলিনি। একটি টেস্ট খেলেছি, যদি আমি ভুল না করে থাকি। আমরা জানি না, উইকেট কেমন আচরণ করবে। কারণ, আমাদের এখানে খেলার ইতিহাস নেই। এই মুহূর্তে আমাদের জন্য সবই অজানা।’
২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওই একমাত্র টেস্ট খেলার এতো দিন পর আবারও টেস্টে নামার আগে কিছুটা শঙ্কা থাকবেই চন্ডিকার মনে।
