প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে আপিল

  • স্বাক্ষর ও অন্য ছোটখাটো সমস্যা সমাধানের সুযোগ রয়েছে
  • ঋণ খেলাপিদের অর্থ পরিশোধের প্রমাণ দিয়ে প্রার্থীতা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে

 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল করা শুরু করেছেন। আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত দশটি বুথে একযোগে এই কার্যক্রম শুরু হয়; যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে মঙ্গলবার অন্তত ৪২ জন প্রার্থী আবেদন করেছেন। 

যেসব ক্ষেত্রে স্বাক্ষর কিংবা অন্য ছোটখাটো সমস্যা রয়েছে তা সমাধান করে প্রার্থীরা আপিল করেছেন। এছাড়া, ঋণ খেলাপিদের অর্থ পরিশোধে ব্যাংকের প্রমাণ দেওয়া সাপেক্ষে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা। তাই মনোনয়নে বৈধতা পেতে তারা ভিড় করছেন কমিশনে। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত