ক্যানসারের কাছে হেরে গেলেন নওশীন মাসুদ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী, উপস্থাপক ও প্রযোজক নওশীন মাসুদ ৪২ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রাক্তন স্বামী তারিক কুরাইশি। 

নওশীন মাসুদ পাকিস্তানের বিখ্যাত সব শিল্পী ও ব্যান্ডের জন্য মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। এ ছাড়া ‘জাল’, ‘কলোনি ৫২’, ‘ডলি কি আয়েগি বারাত’-এর মতো নাটকে তার অভিনয় এখনো পাকিস্তানিদের মনে গেঁথে আছে।

তারিক কুরাইশি জানান, তার প্রাক্তন স্ত্রী নওশীন মাসুদ তাদের দুই সন্তানকে ভালোবাসতেন। তারা ছিল তার পরামর্শদাতা। তিনি যখনই সন্তানদের দেখতেন তার মুখ উজ্জ্বল থাকত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত