রেললাইন পার হতে গিয়ে নিহত ২

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা ও হাতিয়ায় রেলক্রসিং নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) ও একই ইউনিয়নের সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। এর মধ্যে দেলোয়ার হোসেন পেশায় অটোভ্যানচালক ও সামছুল রিকশাচালক।

দুপুরে টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলো। ঢাকা থেকে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা হয়। পরে খবর পেয়ে নিহতদের পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

অপরদিকে, সামছুলের মরদেহ ঘটনাস্থলে রেললাইনের পাশে পড়ে থাকে। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং দেলোয়ার হোসেন বাড়িতে গিয়ে তাদের মরদেহের সুরতহাল করে পুলিশ।

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা দুজন নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত