আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান। সোমবার (১৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এমনটি জানিয়েছেন। তিনি বলেন, আজ আমাদের দেশ থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে এসেছি।
ইওয়ামা কিমিনোরি বলেন, 'অবশ্যই নির্বাচনের আগে ও পরে আমাদের দৃষ্টিভঙ্গি কী তা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। আমরা অন্যান্য সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের বিস্তারিত ব্যবস্থা সম্পর্কে জানতে চাই।
কতজন পর্যবেক্ষক পাঠাবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মোট ১৬ জনকে নিবন্ধন করেছি। এদের মধ্যে জাপানের তিনজন এবং বাকিরা দূতাবাসের অন্যান্য সাপোর্টিং স্টাফ। ১৩ জনের সবাই উপস্থিত থাকবেন না।
