চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় সুধীর দাস (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার শীতলপুর মদনহাট টেম্পো নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর দাস সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর গ্রামের বাসিন্দা।

বার আউলিয়া হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন। একই ঘটনায় বাসের আরও দুই যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত