চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী ১৪ জনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। প্রাগ পুলিশ গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করে জানায়, হামলাকারী আগেও একটি হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিলেন। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ মোট ১৪ জনকে হত্যা করা হয়।
জ্যান পালাস চত্বরের চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির এই ঘটনা সম্পর্কে গতকাল প্রাগ পুলিশের পরিচালক জানান, ১৪ জনকে হত্যার পর হামলাকারী ভবনের ছাদে যায়। যখন সে বুঝতে পারে তাকে পুলিশ ঘিরে ফেলার চেষ্টা করছে, তখন সে নিজেকে গুলি করে শেষ করে দেয়। হামলাকারী গত সপ্তাহে একটি হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। এর সপক্ষে তথ্য-প্রমাণ রয়েছে।
