চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব জিমি লাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আবেদন খারিজ করল আদালত। গতকাল শুক্রবার আদালত তার আইনি দলের আবেদন নাকচ করে দেয়। চীন কর্তৃক আরোপিত জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া লাই আজীবন কারাদন্ডাদেশ পাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
৭৬ বছর বয়সী জিমি লাই হংকংয়ে অধিকতর গণতন্ত্রের দাবিতে লড়াই করে আসছিলেন। কিন্তু ২০২০ সালে গণতন্ত্রপন্থি আন্দোলনের পর চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারের প্রভাবাধীন প্রশাসন তাকে গ্রেপ্তার করে। তার প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম ‘অ্যাপল ডেইলি’ বন্ধ করে দেওয়া হয়।
লাইয়ের আইনজীবী রবার্ট প্যাং বলছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগটি বাতিল করে দেওয়া উচিত। কারণ কৌঁসুলিরা ছয় মাসের মধ্যে অভিযোগ তুলে ধরতে পারেননি।
