স্যান্টনারকে বিদায় করে জুটি ভাঙলেন শরিফুল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

শরিফুলকে টেনে মেরেছিলেন স্যান্টনার। মিড অনে থাকা সৌম্য সামনে ঝুঁকে নিয়েছেন ক্যাচ, যদিও তিনি নিজেই নিশ্চিত ছিলেন না। 

সিদ্ধান্ত যায় টেলিভিশন আম্পায়ারের কাছে। দেখে মনে হয়েছে বলের নিচে ছিল সৌম্যর আঙুল। বেশ কয়েকবার দেখার পর ক্রিস বাউনও সে সিদ্ধান্তই দিয়েছেন, স্যান্টনারকে যদিও ঠিক সন্তুষ্ট মনে হয়নি তাতে। 

ফিরেই ৪১ রানের জুটি ভেঙেছেন শরিফুল। এই পেসার পেয়েছেন তৃতীয় উইকেটের দেখা। 

নিউজিল্যান্ড ১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত