পাওয়ার প্লে শেষ হতেই ছক্কা মেরে ইশ সোধিকে বোলিংয়ে স্বাগত জানালেন সৌম্য সরকার। পরের বলে চার মেরে বাঁহাতি ব্যাটসম্যান পূর্ণ করলেন বাংলাদেশের পঞ্চাশ রান।
নিজের ওভারের প্রথম বলটি ওয়াইড করেন সোধি। পরের বলে দারুণ সুইপ শটে বড় ছক্কা মারেন সৌম্য। অফ স্টাম্পের ওপর করা পরের ডেলিভারি তিনি বাউন্ডারি মারেন রিভার্স সুইপে।
সাত ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান। জয়ের জন্য ৭৮ বলে প্রয়োজন ৭৯ রান। সৌম্য ৯ বলে ১৪, লিটন কুমার দাস ১২ বলে ১০ রানে অপরাজিত।
