বাংলাদেশ হাই-টেক পার্ক এমডির মেয়াদ বাড়ল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ এএম

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে জি এস এম জাফরউল্লাহ্র মেয়াদ আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এর আগে গত ১০ জুলাই ২০২৩ তারিখে অতিরিক্ত সচিব থেকে গ্রেড-১-এ পদোন্নতি প্রদান করে জি এস এম জাফরউল্লাহ্কে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জি এস এম জাফরউল্লাহ্ ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে ১৯৯৪ সালে চট্টগ্রামের সহকারী কমিশনার হিসেবে বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। পরে মাদারীপুর ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে তিনি কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। পরে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত