এমারাল্ড অয়েলের ১৬তম এজিএম সম্পন্ন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ এএম

এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬তম এজিএম হয়েছে। গতকাল বুধবার অনলাইন প্ল্যাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশসহ ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন হয়। এই লভ্যাংশ কোম্পানির পূর্ববতী উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সবাই প্রাপ্য হবেন।

এজিএমে ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪০ টাকা বিনিয়োগের বিপরীতে মিনরি বাংলাদেশ লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি সাধারণ শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়। এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ারহোল্ডারদের উদ্দেশে বক্তব্য দেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম। এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম এবং মিনোরি বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার। এতে আরও উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত