দুষ্টু ছেলে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ পিএম

ভীষণ রকম দুষ্টু ছেলে

রবীন্দ্রনাথ আঁকতে গেলে

আগে আঁকে দাড়ি;

 

ভীষণ রকম দুষ্টু ছেলে

কথাবার্তা বলতে গেলে

ভাঙে হাটেই হাঁড়ি।

 

ভীষণ রকম দুষ্টু ছেলে

লিখতে গেলে পড়তে গেলে

পেটের ব্যথায় কাঁদে;

 

ভীষণ রকম দুষ্টু ছেলে

বিচিত্রময় আকাশ দেখে

চুপটি মেরে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত