বাংলাদেশ প্রিমিয়ার লিগ

পুলিশের আত্মঘাতী গোলে জয় শেখ জামালের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

বাংলাদেশের প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে শেখ জামাল। প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও ম্যাচের ৫৫ মিনিটে ইসা ফয়সালের আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে পুলিশ।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়া ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। শেখ জামাল দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল।

চলতি বিপিএলের প্রথম ম্যাচে প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হওয়া শেখ জামাল ১-২ গোলে ম্যাচ হেরেছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে। দ্বিতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল ক্লাবটি।

অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে আসরের শুভ সূচনা করে পুলিশ। আত্মঘাতি গোলে দ্বিতীয় ম্যাচে এসে হারের তেতো স্বাদ পেতে হল গত বিপিএলে তৃতীয় স্থানে থাকা ক্লাবটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত