শুরু হয়েছে ২০২৪ সাল। নতুন এই বছরকে ঘিরে আত্মপ্রত্যয়ী হয়ে উঠার এই সময়। কোন রাশির জাতকের জন্য ২০২৪ সাল কেমন যাবে তা দেয়া হল এখানে
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শুভ রত্ন: রক্তপ্রবাল, রুবি ও গার্নেট
শুভ রং: লাল, হলুদ ও সোনালি
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯
শুভ বার: মঙ্গল, শুক্র ও শনি
এ বছর মেষ রাশির জাতকের উদরপীড়া, পায়ে আঘাতপ্রাপ্তি বা বেদনানুভব জনিত অসুখে ভুগতে পারেন। অধিক সঞ্চয়ে সক্ষম হবেন। ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। বিবাহযোগ্য অনেকেরই বিয়ের সানাই বাজবে। কারও কারও ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে)
শুভ রত্ন: হীরা ও পান্না
শুভ রং: সবুজ, নীল ও সাদা
শুভ সংখ্যা: ২, ৭, ৮ ও ৯
শুভ বার: শুক্র, শনি, সোম ও বুধ
বৃষ রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি খুব শুভ নয়। প্লীহা-যকৃৎ, অগ্ন্যাশয়, বৃক্ক, মূত্রাশয় ও ফুসফুস ঘটিত ব্যাধি, বাত প্রভৃতি অসুস্থতা দেখা দিবে। অর্থ উপার্জন খুব বেশি না হলেও একেবারে মন্দ হবে না। তবে ব্যয় হবে বেশি।
এ বছর বিদেশগমন শুভ বা ফলদায়ক হবে বলে মনে হয় না। চাকরিজীবীর পদোন্নতির পথে বিঘ্ন সৃষ্টি হতে পারে। ব্যবসায়ে মন্দা ও কিছু অর্থনাশের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য কলহের আশঙ্কা প্রবল। অবিবাহিতের বিবাহযোগ আছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ভালই থাকবে।
ধৈর্য সহকারে প্রার্থনায় মনোযোগ দিলে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব হবে।
মিথুন রাশি (২২ মে-২১ জুন)
শুভ রত্ন: পোখরাজ ও পান্না
শুভ রং: সবুজ ও হলুদ
শুভ সংখ্যা: ৩, ৫, ৬ ও ৭
শুভ বার: সোম, বুধ, বৃহস্পতি ও শুক্র
এই রাশির জাতকের পক্ষে বর্তমান বছরটি শুভাশুভ মিশ্রিত। এ বছরে মাঝেমধ্যে নানাবিধ রোগভোগ করতে হবে।
বন্ধুবান্ধবের মাধ্যমে কেউ কেউ নতুন চাকরি বা ব্যবসার সন্ধান পেতে পারেন। ভাইবোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সুপরামর্শ আশা করতে পারেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কারও কারও ক্ষেত্রে প্রবাসী হওয়া বা বিদেশযাত্রা হতে পারে।
কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই)
শুভ রত্ন: মুক্তা ও মুনস্টোন
শুভ রং: সাদা, সোনালি, ক্রিম, হলুদ ও লাল
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮
শুভ বার: সোম, শুক্র ও বুধ
কর্কট রাশির জাতক এই বছরে বাত, আঘাতপ্রাপ্তি, রক্তের সমস্যাসহ নানা ধরনের সমস্যায় পড়তে পারেন। অস্ত্রোপচার এড়িয়ে থাকা যাবে না। উপার্জন বেশি হলেও অধিক ব্যয়ের কারণে সঞ্চয় হবে অল্প।
এ বছর খাদ্যাভ্যাসের দিকে আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস স্বাস্থ্যহানির কারণ হতে পারে। পেশাগত ও সামাজিক মর্যাদা বাড়তে পারে। নেতৃত্বের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভিসা জটিলতা কেটে যাবে বলে আশা করা যায়।
দাম্পত্য সম্পর্ক মধুময় করতে জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। সাময়িকভাবে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজন হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট)
শুভ রত্ন: রুবি ও পান্না
শুভ রং: লাল, কমলা ও সবুজ
শুভ সংখ্যা: ১, ৪, ৫ ও ৯
শুভ বার: রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র
সিংহ রাশির জাতকরা এই বছরে অজীর্ণ, বাত, শিরা-উপশিরায় রক্ত চলাচলে বাধা প্রভৃতি দৈহিক সমস্যা পড়বেন। লোভ ত্যাগ করে পরিমিত খাদ্যগ্রহণ করুন, না হলে দীর্ঘকাল পেটের রোগে ভুগতে হবে। উগ্র স্বভাব ত্যাগ করে শান্তভাব ধারণ করলে অনেক সমস্যার কবল থেকে মুক্ত থাকতে পারবেন। বিবাদ এড়িয়ে চলুন নয়তো অনেক ক্ষতি হবে।
এ বছর দূরদূরান্তে ভ্রমণের সুযোগ বেশি পাবেন। বিবাহিত ব্যক্তিরা জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ব্যবসায়ী হলে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি রাখুন। লেনদেনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতার প্রয়োজন দরকার।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
শুভ রত্ন: পান্না ও পোখরাজ
শুভ রং: সাদা, হলুদ ও সবুজ
শুভ সংখ্যা: ৪, ৭ ও ৯
শুভ বার: সোম, বুধ, শুক্র ও বৃহস্পতি
কন্যা রাশির জাতকের জন্য বর্তমান বছরটি অনেকাংশেই শুভ। মাঝেমধ্যে কিছু শারীরিক অসুস্থতা ও অভ্যন্তরীণ সমস্যা ছাড়া বাকি সব বিষয়েই শুভফল লাভের আশা রয়েছে।
আয় হবে প্রচুর, কিছুটা বেশি ব্যয় করতে হলেও সঞ্চয় হবে অনেক। শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীরা অন্যদের তুলনায় অধিক আয়ের সুযোগ পাবেন এবং সফল হবেন।
এ বছর দাম্পত্য সম্পর্কের বেলায় সন্দেহজনক আচরণ ও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা বজায় রাখুন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে। দেশ–বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
শুভ রত্ন: হীরা, সাদা পোখরাজ, ইন্দ্রনীলা ও মুনস্টোন
শুভ রং: সাদা, কমলা ও লাল
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৭
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বুধ ও শনিবার
তুলা রাশির জাতকের এই বছর শরীর খুব ভাল না-ও থাকতে পারে। বায়ু ও রক্তচাপ বৃদ্ধি, পেটের সমস্যা, বৃক্ক ও মূত্রাশয় ঘটিত রোগ, বাত প্রভৃতি দৈহিক অসুস্থতার কারণ হবে।
উপার্জন ভাল হবে। ব্যয় কিছু বেশি হলেও সঞ্চয়ের পরিমাণ কম হবে না। ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। তবু, উপার্জন ব্যাহত হবে না। সাফল্যের জন্য দরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত।
পেশাগত ক্ষেত্রে পদোন্নতি, নেতৃত্বের সুযোগ পেতে পারেন। লেখক ও প্রকাশকদের নিত্যনতুন উপায়ে প্রচার ও বিপণনের কাজে হাত দেওয়ার প্রয়োজন হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তর্ক নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
শুভ রত্ন: রক্তপ্রবাল
শুভ রং: হলুদ, কমলা, লাল ও সাদা।
শুভ সংখ্যা: ৩, ৪ ও ৯
শুভ বার: রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র
বৃশ্চিক রাশির জাতক এ বছর বহু সমস্যার সম্মুখীন হবেন। আবার অনেক সমস্যারই সহজ সামাধানের পথ খুঁজে পাবেন।
শরীর মোটেই ভাল থাকবে না। সারা বছরই কোনও না কোনও রোগে ভুগতে হবে। অবহেলা না করে সঙ্গে সঙ্গে ভাল চিকিৎসার ব্যবস্থা করবেন। আঘাতপ্রাপ্তি, রক্তপাত, অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা বিদ্যমান।
এ বছর আপনার পারিবারিক দায়দায়িত্ব বাড়তে পারে। পরিবারের নতুন সদস্যের আগমন হতে পারে। প্রেমের সম্পর্কে প্রতারণার শিকার হতে পারেন; এ বিষয়ে সতর্ক থাকুন। বিবাহযোগ্য অনেকের এ বছর বিয়ের পিঁড়িতে বসা হতে পারে। কোনো বিষয় চুক্তি সম্পাদনও হতে পারে। অর্থ উপার্জনের বিকল্প রাস্তার সন্ধান পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শুভ রত্ন: পোখরাজ ও টোপাজ
শুভ রং: সাদা, কমলা, সবুজ ও উজ্জ্বল নীল
শুভ সংখ্যা: ১, ৩, ৪, ৬, ৮ ও ৯
শুভ বার: রবি, বুধ, বৃহস্পতি ও শুক্র
ধনু এ রাশির জাতকের পক্ষে এটি শুভ অশুভ মিশ্র বছর। তার মধ্যে অশুভ অপেক্ষা শুভফলের আধিক্যই বেশি।
সারা বছরই কোনও না কোনও শারীরিক অসুস্থতা থাকবে। একাধিক বার আঘাতপ্রাপ্তিও হতে পারে। অর্থোপার্জন অনেক হলেও ব্যয়ও হবে বেশি, সুতরাং সঞ্চয় হবে অল্প। তবে দারিদ্রের লক্ষণ নেই।
এ বছর ভ্রমণের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। শিল্প–সংস্কৃতি ও সৃজনশীল পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য সময়টা ভালো যেতে পারে। সন্তান লাভের যোগ আছে। প্রতিবেশীদের সঙ্গে কৌশলে ঝামেলা এড়িয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শুভ রত্ন: ইন্দ্রনীলা
শুভ রং: সাদা, কালো, লাল ও নীল
শুভ সংখ্যা: ৬, ৮ ও ৯
শুভ বার: মঙ্গল, বুধ, শুক্র ও শনি
মকর রাশির জাতকেদের জন্য বছরটি শুভ। কেবলমাত্র, মাঝেমাঝে সামান্য শারীরিক সমস্যা অধিক অর্থব্যয় চিন্তার কারণ হতে পারে।
উপার্জন বৃদ্ধি পাবে এবং উপার্জিত অর্থের পরিমাণও হবে প্রচুর। ব্যয় বেশি হলেও সঞ্চিত অর্থের পরিমাণ নগণ্য হবে না। এ বৎসর একাধিক স্থাবর সম্পত্তিলাভ হবে।
এ বছর আপনাকে কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। অলসতার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বেশি সাবধানতার প্রয়োজন আছে। নবদম্পতিদের সন্তান লাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। আইন, মধ্যস্থতা কারবারিদের সাফল্যের সম্ভাবনা আছে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শুভ রত্ন: ইন্দ্রনীলা
শুভ রং: সাদা, লাল ও হলুদ
শুভ সংখ্যা: ২, ৩, ৬, ৭ ও ৯
শুভ বার: সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্র
কুম্ভ জাতক এ বছর বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে বাধ্য হবেন। সারা বছরই দৈহিক অসুস্থতা থাকবে। নানা কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। আয় মন্দ হবে না, কিন্তু ব্যয় হবে প্রচুর।
এ বছর আপনার জন্য পরিশ্রমের বছর। অলসতায় সময় নষ্ট করলে এর জন্য পরে পস্তাতে হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণের মাধ্যমে নতুন কারও সঙ্গে পরিচয় ও ভাগ্যোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। কারও কারও ক্ষেত্রে বাড়ি বা বাহন কেনা হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শুভ রত্ন: পোখরাজ
শুভ রং: লাল, হলুদ,
শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৯
শুভ বার: রবি, মঙ্গল ও বৃহস্পতি
মীন রাশির জাতক এ বছর কিছু দৈহিক সমস্যা ভোগ করলেও অন্যান্য বিষয়ে তাঁরা শুভফল লাভ করবেন সুনিশ্চিত।
এ বছর দীর্ঘ দিনের পুরনো কোনও রোগের আরোগ্যলাভ সম্ভব। অর্থোপার্জন খুব ভাল হবে, ব্যয় হবে অল্প। সুতরাং, সঞ্চয় হবে প্রচুর।
আমদানি–রপ্তানির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হতে পারে এমন বিষয়গুলো থেকে সচেতনভাবে দূরে থাকুন। নিজের শরীরের যত্ন নিন। কাছে কিংবা দূরে ভ্রমণের সুযোগ পেতে পারেন।
