পণ্যের জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন এস এম ফেরদৌস আলম। বিএসটিআইতে যোগদানের আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়াধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। এস এম ফেরদৌস আলম ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি উদ্যানতত্ত্ব বিষয়ে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচে যোগদান করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এ মেধাবী ছাত্র ও রংপুর জেলার কৃতী সন্তান। তিনি সহকারী কমিশনার (ভূমি), ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিসি (জেনারেল), এডিসি (শিক্ষা), এডিসি (রাজস্ব), এডিএম, হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া সরকারের অতিরিক্ত সচিব হিসেবে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
×
