মিনিস্টারের টিভি ফ্রিজে ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২১ এএম

জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টারে চলছে ‘নির্বাচনী অফার’। যেখানে এলইডি টিভি ও ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% পর্যন্ত ডিসকাউন্ট! এ ছাড়াও থাকছে সব পণ্যের ওপর ০% ডাউন পেমেন্টে সহজ কিস্তি সুবিধা।

শুধু যে টিভিতে অফার তা নয়, এই অফারের আওতায় ফ্রিজের ওপর রয়েছে স্মরণকালের সবচেয়ে বড় ডিসকাউন্ট!  মিনিস্টারের ৬০০ লিটারের (সর্বাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন সংবলিত) ফ্রিজ ক্রয়ে গ্রাহক পাচ্ছেন ৫৩% ফ্ল্যাট ডিসকাউন্ট যার অফার মূল্য ৭৭,৭৬০ টাকা। ‘নির্বাচনী অফারে’ ফ্রিজ, টেলিভিশন ছাড়াও মিনিস্টার এসিও পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে! মিনিস্টার এসি নগদ ক্রয়ের ক্ষেত্রে গ্রাহক পেয়ে যাবেন ২২% ডিসকাউন্ট এবং ইনস্টলেশন চার্জ ফ্রি। যে কোনো মডেলের মিনিস্টার ওয়াশিং মেশিন কিনলে গ্রাহক পেয়ে যাবেন ৩,০০০ টাকার ক্যাশ ভাউচার।

অফার সম্পর্কে কোম্পানির হেড অব ব্র্যান্ড সোহেল কিবরিয়া বলেন, ‘মিনিস্টার দেশের মানুষের কোম্পানি। আমাদের কোম্পানি দেশের মানুষের সক্ষমতা এবং সুবিধার কথা চিন্তা করেই অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। মানুষ এ সময় বাসায় কিংবা চায়ের দোকান যেখানেই থাকুক চোখ থাকবে টিভির ওপর। সবশেষ নির্বাচনী খবর জানতে টিভি দেখার প্রতি আগ্রহ থাকবে সবার ওপর। আর দেশের মানুষের এই টিভি দেখাকে সহজ করে দিতে মিনিস্টার টিভিতে দিচ্ছে সর্বোচ্চ ৫৩% ডিসকাউন্ট। এত বড় ডিসকাউন্ট বাজারে অন্য কোম্পানির আছে কি না আমার জানা নেই। শুধু যে টিভিতে তা নয়, মিনিস্টার ফ্রিজসহ সব পণ্যে রয়েছে অবিশ্বাস্য ডিসকাউন্ট। আশা করি গ্রাহকরা এই অফারটি সাদরে গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত