গাজীপুরের কালীগঞ্জের উত্তর সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল দশটায় ভোটার উপস্থিত কম। পুরুষ নেই বললেই চলে।
প্রিসাইডিং অফিসার জাহাঙ্গীর আলম জানান, এই কেন্দ্রে ২৭০৩ ভোটার, সকাল দশটা পর্যন্ত প্রায় ৪০০ ভোটার ভোট দিয়েছেন। কোন ধরনের বিশৃঙ্খলা কিংবা কারো অভিযোগ পাওয়া যায়নি।
