কক্সবাজার-৪

বদি ম্যাজিকে আবারও জিতলেন স্ত্রী শাহীন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ এএম

স্বামী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যাজিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে এক লাখ ২২ হাজার ৮০ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আক্তার। রবিবার (৭ জানুয়ারি) রাতে উখিয়া-টেকনাফ উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬০ হাজার ৬৬৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ১০ হাজার ৬৯ ভোট। এছাড়া ডাব ১১৫, মিনার ৫৫০, সোনালী আঁশ ১৬৯, আম ১৭৯ ও লাঙ্গল এক হাজার ২৬৪ ভোট পেয়েছে।

অপরদিকে টেকনাফ উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, নৌকা প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ৬১ হাজার ৬১৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর ঈগল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৩৮ ভোট। এছাড়া ডাব ১৩২, মিনার ২৭৫, সোনালী আঁশ ৭৭, আম ১৪৮ ও লাঙ্গল ৪৯৪ ভোট পেয়েছে।

এদিন ভোট চলাকালীন দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে লাঙ্গল প্রতীকের নুরুল আমিন সিকদার ভুট্টো, এরপরে বিকেলে স্বতন্ত্রপ্রার্থী ঈগল প্রতীকের নুরুল বশর ভোট বর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত