বন্ধুত্ব থেকে প্রেম, এরপর পরিণয় হিসেবে দাম্পত্যজীবনে প্রবেশ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি। কনের নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) নিয়ে পড়ছেন। শুক্রবার পারিবারিকভাবে আকদ হয়েছে এ অভিনেতার। আগামী ২০ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক আয়োজন। অভিনেতা দেশ রূপান্তরকে বলেন, পারিবারিকভাবেই সবকিছু হয়েছে। তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে যাওয়ায় কাউকে কিছু জানাতে পারিনি। জানা গেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা তবে সেটি ছোট পরিসরে।
×
