চীনে টানা দুই বছর জনসংখ্যা হ্রাস

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

টানা দুবছর চীনের জনসংখ্যা হ্রাস পেল। গতকাল বুধবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে ১৪০ কোটি ৯০ লাখের মতো। ২০২২ সালের তুলনায় গত বছর জনসংখ্যা কমেছে ২০ লাখ ৮০ হাজার।

চীনের প্রভাবশালী অর্থনীতির চাকা সচল রাখতে জনসংখ্যার এই নিম্নগতি বেশ উদ্বেগের। ২০২২ সালে চীনের জনসংখ্যার হ্রাস বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল। কারণ ২০২২ সালে ৬০ বছর পর জনসংখ্যার হ্রাস দেখেছিল চীন। এবারও সেই হ্রাসের ধারাবাহিকতা বজায় থাকল।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে জনসংখ্যার এই হ্রাস প্রত্যাশিতই ছিল। কারণ দেশটির নগরজীবনে মানুষের সংখ্যা বাড়ছে এবং জন্মহারও কমছে।  

চীন গতকাল জানায়, দেশটিতে এখন প্রতি এক হাজারে জন্মহার ৬.৩৯।  জন্মহারের এই চিত্র পূর্ব এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত