ইমরানের অভিযোগ

পাকিস্তানে এমন জালিয়াতিপূর্ণ নির্বাচন হয়নি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

পাকিস্তানের ইতিহাসে ভোটের আগে নির্বাচনের ফল এভাবে জালিয়াতি করা হয়নি, যেমনটা হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে। গত বুধবার পাঞ্জাবের আদিয়ালা কারাগারে গুটিকয়েক গণমাধ্যমের সামনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, গত বছরের ৯ মে দেশজুড়ে যে সহিংসতা হয়, এ নিয়ে কোনো স্বাধীন তদন্ত হচ্ছে না।

আদিয়ালা কারাগারে বর্তমানে ইমরান খানের বিচার চলছে। সেখানে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, সামরিক বাহিনী এবং নির্বাচন কমিশন পিটিআইয়ের বিরুদ্ধে কাজ করছে। ইমরান খান আরও বলেন,  পাকিস্তানের ইতিহাসে ভোটের আগে এমন জালিয়াতি হয়নি। ইমরান আরও অভিযোগ করেন, পাঞ্জাব সরকার আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাবে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু পিটিআইকেই শুধু প্রচারাভিযান করতে দেওয়া হচ্ছে না। কিন্তু নওয়াজ শরিফের জনসভা ঠিকই হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত