ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজন করেছে বসন্ত উৎসবের; পোশাক ও অন্য সব সামগ্রীতে এনেছে ফাগুনের ছোঁয়া। বসন্ত আয়োজনের পোশাক ডিজাইনে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফোর অ্যালিমেন্টসের চার উপাদানের একটি আর্থ বা মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। গ্রিক মিথোলজি মতে এই চার উপাদানে গঠিত হয়েছে বিশ্বব্রহ্মা-। প্রতিটি উপাদানের রয়েছে আলাদা প্রতীক ও সত্তা। প্রকৃতির চোখে এসবের রঙও রয়েছে আলাদা। আর্থ বা মাটির নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে রঙ-নকশায় রঙ বাংলাদেশের বসন্ত আয়োজনের সব পণ্যে। তাই প্রতিটি পোশাক হয়ে উঠেছে আকর্ষণীয় ও নান্দনিক।
হাফসিল্ক, রেগুলার কটন, উইভিং কটন, মিক্সড কটন, স্ল্যাব কটন, ভয়েল, লিনেন ও ধুপিয়ান কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানান ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়রের পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি,
থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্য একই ধরনের ম্যাচিং পোশাক। রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এ ছাড়া অনলাইন প্ল্যাটফরমে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh| ।
