প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০১ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. ন্যামের ১৯তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর : উগান্ডা

২. প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন কবে?

উত্তর : ১৭ আগস্ট, ২০২৩

৩. পুরান ঢাকার বাসিন্দাদের পৌষসংক্রান্তি উৎসব কী নামে পরিচিত?

উত্তর : সাকরাইন উৎসব

৪. বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মাছের ত্বক থেকে জেলাটিন আবিষ্কার করেছে?

উত্তর : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

৫. শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?

উত্তর : ২০ জানুয়ারি

৬. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?

উত্তর : ভুটান

৭. পাট পচানোর পদ্ধতি কী নামে পরিচিত?

উত্তর : রিবন রেটিং

৮. বাংলাদেশ ব্যাংক প্রতি বছর কয়বার মুদ্রানীতি ঘোষণা করে?

উত্তর : দুইবার

৯. ফিলিস্তিন কোন দুটি জলাভূমির মধ্যে অবস্থিত?

উত্তর : ভূমধ্যসাগর ও জর্ডান নদী

১০. কোন প্রযুক্তির মাধ্যমে সহজে ও সূক্ষ্মভাবে কোনো ব্যক্তির চেহারা ও কণ্ঠ নকল সম্ভব হচ্ছে?

উত্তর : ডিপফেক প্রযুক্তি

১১. সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র

১২. বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : নরওয়ে

১৩. বাংলাদেশের কোথায় সাদামাটির পাহাড় দেখা যায়?

উত্তর : নেত্রকোনা

১৪. বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কী?

উত্তর : বাসস

১৫. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

উত্তর : প্রমথ চৌধুরী

১৬. হাতিরঝিলের নকশা পরিকল্পনাকারী কে?

উত্তর : এহসান খান

            গ্রন্থনা : মো. হাছিবুল বাসার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত