বিরোধীদলীয় নেতা জিএম কাদের উপনেতা আনিসুল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এবং দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গতকাল রবিবার জাতীয় সংসদ সচিবালয় মানবসম্পদ শাখা-১ এ প্রজ্ঞাপন জারি করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কেএম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধী দলের নেতা এবং “বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল হক মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত