আপনার জিজ্ঞাসা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ এএম

অনাদায়ি কোরবানি আদায়ের পদ্ধতি

সাঈদ আহমদ, বিরাম, দিনাজপুর

প্রশ্ন : কয়েক বছর থেকে আমি নিয়মিত কোরবানি আদায় করছি। এর আগে কয়েক বছর কোরবানি আবশ্যক হওয়া সত্ত্বেও না জানার কারণে আদায় করতে পারিনি। জানার বিষয় হলো, এখন কি অনাদায়ি কোরবানিগুলো আদায় করা লাগবে এবং তা করার শরিয়তসম্মত

পদ্ধতি কী?

উত্তর : কোরবানি ওয়াজিব হওয়ার পরও কোনো কারণে তা আদায় না করলে পরে তার কাজা করতে হয়। আর কাজা করার পদ্ধতি হলো, প্রত্যেক বছরের জন্য কোরবানিযোগ্য একটি ছাগলের মূল্য গরিবদের সদকা করতে হবে। ফাতাওয়া তাতারখানিয়া : ১৭/৪২৩

ইমামকে রুকুতে ইক্তেদা করা

মুহাম্মদ আবদুর রহীম, শার্শা, যশোর

প্রশ্ন : এক দিন আসরের নামাজে মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে আছেন। আমি তাড়াতাড়ি তাকবির বলা অবস্থায় রুকুতে শরিক হই। যেন ইমামকে রুকুতে পেয়ে পূর্ণ রাকাত পেতে পারি। আমার তাকবির রুকুতে গিয়ে শেষ হয়। এ অবস্থায় আমার নামাজ কি সহিহ হয়েছে?

উত্তর : নামাজে দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলা ফরজ। প্রশ্নোক্ত অবস্থায় আপনার তাকবিরে তাহরিমা যেহেতু রুকুতে গিয়ে শেষ হয়েছে, তাই আপনার নামাজ সহিহ হয়নি। এ ক্ষেত্রে আপনার করণীয় ছিল, দাঁড়ানো অবস্থায় ‘আল্লাহু আকবার’ বলা শেষ করা। এরপর রুকুতে যাওয়া। বাদায়েউস সানায়ে : ১/৩৩৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত