শিক্ষা পরামর্শ

বই পড়ার উপকারিতা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৮ এএম

বই পড়লে জ্ঞান লাভ করা যায় আমরা সবাই জানি। কিন্তু বই পড়ার রয়েছে আরও অনেক উপকার। বই পড়ার অসংখ্য উপকারিতার মধ্যে কয়েকটির কথা জানাচ্ছেন বিপুল জামান

পূর্বপুরুষদের অর্জিত জ্ঞান সঞ্চিত থাকে বইয়ে। প্রাচীনকাল থেকেই তাই বইকে জ্ঞানের উৎস হিসেবে বিবেচনা করা হয়। বই পড়ে সহজেই জ্ঞান লাভ করা যায়।

বই পড়ার মাধ্যমে পাঠক ঘটনা পরস্পরা সম্পর্কে সচেতনতার অনুশীলন করে থাকে। যা তার স্মৃতিশক্তিকে উন্নত করে।

ভালো বই মানুষের মানবিক গুণসমূহ জাগ্রত করে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

যে বন্ধু কখনো ছেড়ে যায় না, বিপদে সুপরামর্শ দেয় সেই প্রকৃত বন্ধু। বই সেই প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে।

বই আমাদের বিশ্বের সফল মানুষ সম্পর্কে জানায়। বইতে গুণীজনদের জীবনের নানা কথা আছে। তাদের সফলতা-ব্যর্থতার কথা জানা যায়, যা জীবনের লক্ষ্য নির্ধারণে সাহায্য করে।

আমরা যত বেশি বই পড়ব, আমাদের ভাষাগত জ্ঞান, শব্দভা-ার তত বৃদ্ধি পাবে। সেই সঙ্গে লেখার দক্ষতাও বাড়বে।

ব্যক্তিজীবনের উন্নতি শুরুই হয় বই পড়া থেকে। নতুন বিষয় সম্পর্কে জানা, কোনো সমস্যার নতুন সমাধান পাওয়া যায় বই থেকে। সর্বোপরি ব্যক্তিত্ব গঠনে বই পড়ার বিকল্প নেই।

নানা ঘটনা ও ভাবনার সঙ্গে পাঠকের পরিচয় হয়। ফলে পাঠকের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। গল্প, কবিতা, রূপকথা, উপন্যাস প্রভৃতি সাহিত্য সম্পর্কিত বইপাঠে পাঠকের সৃজনশীলতা বৃদ্ধি পায়।

বই পড়লে নতুন নতুন বিষয় সম্পর্কে জানা যায়। হয়তো আমাদের চারপাশে আছে কিন্তু খেয়াল করা হয়নি, এমন জিনিসই বইয়ে, পড়ার ফলে নতুনভাবে ধরা দেয় মানসপটে।

বইপাঠ একাগ্র মনোযোগ দাবি করে। বইপড়ায় অভ্যস্ত হলে মনোযোগ পায়।

নতুন নতুন চিন্তার সঙ্গে পরিচয় ঘটে। যা একঘেয়ে পরিবেশে নতুন উদ্দীপনার সৃষ্টি করে।

পাঠক লেখকের অভিজ্ঞতা জানার সুযোগ পায়। লেখকের বা বিখ্যাত ও সফল মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষাগ্রহণের একটি অনন্য মাধ্যম বইপড়া।

ভাষাশৈলী, শব্দ ভা-ার, বাক্য গঠন এবং অপরের বোধগম্য করে লেখার ক্ষমতা তৈরি হয়।

সফল, উন্নত ও মহান ব্যক্তিত্বের জীবনী পাঠের মাধ্যমে পাঠকের ভেতর অনুরূপ গুণাবলির আকাক্সক্ষ তৈরি হয়।

মস্তিষ্ক শান্ত, স্থিত হয়; রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, মন প্রফুল্ল হয়। নিয়মিত বই পড়লে রাতে ভালো ঘুম হয়। অনেকেই ঘুমের আগে কয়েক পাতা বই পড়েন সুখনিদ্রার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত