বর্ণাঢ্য আয়োজনে নবীনদের বরণ করল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ এএম

গত ৩১ জানুয়ারি নিজস্ব ক্যাম্পাস উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফল ও সামার সেমিস্টার ২০২৩-এর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশে একদিকে আমি যেমন গর্বিত, তেমনি ঈর্ষান্বিতও এ কারণে যে, আমাদের সময়ে এটা ছিল না। সাংস্কৃতিতে উচ্চশিক্ষাদানের মাধ্যমে অসাম্প্রদায়িক কর্মমুখর প্রজন্ম তথা জাতি গঠনের লক্ষ্যে এখন থেকে দুই যুগ আগে এই বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশের ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। ব্যতিক্রম ও যুগোপযোগী বিষয়ের জন্য কর্মমুখী, সৃজনশীল বিশ্ববিদ্যালয় হিসেবেও এর পরিচিতি রয়েছে বলে শুনেছি। অত্র অঞ্চলের প্রথম ডিজাইন বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের দাবিদার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি জাতির পিতার স্বপ্ন ও আদর্শের পদাংক অনুসরণ করে করে গড়ে তুলেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত। এমন এক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তাকে ও সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক হাশেম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শামসুন নাহার ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক, কর্মকর্তারা। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে একটু সচেতন হলে শুধু জব হোল্ডার নয়, উদ্যোক্তা হিসেবেও সফল হওয়ার নির্দেশনা ও পরামর্শসহ র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় প্রায় দিনব্যাপী এ অনুষ্ঠান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত