শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ. কে আজাদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ এএম

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের সভায় এ কে আজাদ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান এ কে আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিজ্ঞানে অনার্স ডিগ্রি লাভ করার পর থেকেই তিনি ব্যবসা-বাণিজ্য শুরু করেন। এ ছাড়া নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় ধরে কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন।

এদিকে পুনর্নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তা ছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের একজন স্পন্সর শেয়ারহোল্ডার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত