বাংলাদেশ ১-১ ভারত ক্রীড়া প্রতিবেদক শেষ মুহূর্তের ঝলকে নিশ্চিত হারা ফাইনালকে টাইব্রেকারে নিয়ে গেছেন বাংলাদেশ স্ট্রাইকার সাগরিকা। কমলাপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপে ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ম্যাচের অস্টম মিনিটে শিবানি দেবীর গোলে লিড নেয় ভারত। পিছিয়ে পড়ার পর বাংলাদেশ ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা করলেও তাদের খেলায় পরিকল্পনার ছাঁপ ছিল না। উল্টো ভারতই ছকে বাঁধা ফুটবলে বারবার চড়াও হয়েছে বাংলাদেশ রক্ষণে। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাগরিকা ভারতীয় ডিফেন্ডার থৈবিসানা চানু বক্সের ওপর থেকে একটি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, সেটা পেয়ে বক্সে ঢুকেই নিঁখুত টোকায় গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। রাউন্ড রবিন লিগে নেপাল ও ভারতের বিপক্ষে জয়ের নায়ক সাগরিকা আরেকবার বাংলাদেশের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলেন।
×
