চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলের আরও ১৩৭টি উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে তা জানিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে এখন পর্যন্ত ৪৮১টি উপজেলা নির্বাচনের তারিখ জানাল সাংবিধানিক এই সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
তালিকা অনুযায়ী, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা অঞ্চলে প্রথম ধাপে ৪৫টি, দ্বিতীয় ধাপে ৪৪টি, তৃতীয় ধাপে ৩৪টি ও চতুর্থ ধাপে ১৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এসব উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোটগ্রহণ করা হবে।
ইসির ঘোষিত তালিকা অনুযায়ী প্রথম ধাপে যে ৪৫টি উপজেলায় ভোটগ্রহণ হবে তার মধ্যে সিলেট অঞ্চলের দিরাই, শাল্লা, সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, জুড়ি, কুলাউড়া, বড়লেখা, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা।
কুমিল্লা অঞ্চলে প্রথম ধাপে ভোট হবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলা। কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায়। চাঁদপুরের, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর। ফেনীর পরশুরাম ও ফুলগাজী। নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলা। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলা।
চট্টগ্রাম অঞ্চলে প্রথম ধাপে ভোট হবে চট্টগ্রামের মিরসরাই, সীতাখু-ু ও সন্দীপ, কক্সবাজারের কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। প্রথম ধাপে ভোট হবে রাঙ্গামাটি সদর উপজেলা, কাউখালী, জুরাছড়ি ও বরকল উপজেলা। এ ছাড়া বান্দরবানের সদর উপজেলা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় ভোট হবে এই ধাপে।
