শপথ নিলেন পাকিস্তানের সংসদ সদস্যরা

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

নানারকম নাটকীয়তা, হইচই ও বিক্ষোভের মধ্যে দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও জাতীয় সংসদের বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফের সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়। পরে নতুন পার্লামেন্ট সদস্যদের সবাই শপথ নেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফ প্রবেশের সঙ্গে সঙ্গে সেøাগান দিতে থাকেন দলের নেতাকর্মীরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দলের পক্ষে ও পিএমএল-এন দলের বিপক্ষে সেøাগান দিতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত