দ্বৈতকর পরিহারের প্রস্তাব এমটবের

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১২:৪০ এএম

টেলিকমসংক্রান্ত দ্বৈতকর নীতি পরিহারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরের প্রতিনিধিরা। এ সময় টেলিকম খাতে আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক বিষয়ে ২১ দফা প্রস্তাব তুলে ধরেন তারা। দ্বৈতকরের বিষয়ে এমটবের প্রতিনিধিদের দেওয়া প্রস্তাবে বলা হয়, ‘রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) দাখিলে ব্যর্থ হলে আয়কর আইন অনুযায়ী ৫০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপের বিধান আছে। এতে করে একই খরচের ওপরে দ্বৈতকর আরোপ করা হয়, যা আয়কর আইনের মূলনীতি পরিপন্থী। আমরা এ নীতি পরিহার করার অনুরোধ করেছি।’

গতকাল মোবাইল অপারেটরের প্রতিনিধিরা এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট  সভায় এসব প্রস্তাব তুলে ধরেন। এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, আমরা মোবাইল অপারেটরদের পৃথক শ্রেণীভূক্ত না করে বরং অন্যান্য কোম্পানির সারিতে পুনর্বিন্যস্ত করা এবং তালিকাভূক্ত কোম্পানির ক্ষেত্রে ১০ শতাংশ কর হ্রাস করার প্রস্তাব করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত