গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভ্যর্থনা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম

গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে মঙ্গলবার ফলক উন্মোচনের মধ্য দিয়ে অভ্যর্থনা কেন্দ্র উদ্বোধন করেছেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ।ৱ

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ছাইদুজ্জামান ভূঞা, প্রধান কার্যালয়ের সকল  বিভাগ প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

অভ্যর্থনা কেন্দ্র উদ্বোধন করে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এবং আগত অতিথিদের কথা বিবেচনায় রেখেই নেয়া হয়েছে এ উদ্যোগ।’

গ্রামীণ ব্যাংকের আধুনিকায়নের অংশ হিসেবেই এই অভ্যর্থনা কেন্দ্র বলে জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ।

দৃষ্টিনন্দন পরিসরে সাজানো হয়েছে গ্রামীণ ব্যাংকের অভ্যর্থনা কেন্দ্র। এখানে আগত অতিথি এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন ধরনের তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করবেন গ্রামীণ ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তাগণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত