গরমের প্রসাধন

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৪৪ এএম

গ্রীষ্মকাল মানেই গরমে ঘেমে ও ধুলাবালিতে সয়লাব। একদা সূর্যের আলোয় বেরুনো মানেই ত্বক কালচে হয়ে যাওয়া, পিগমেন্টেশন। তার ওপর আর্দ্রতার ফলে ঘাম হওয়া, ত্বক থেকে অতিরিক্ত তেল বেরুনোর জন্য পিম্পল-অ্যাকনের সমস্যা এবং ঘামের গন্ধে নাজেহাল হতে হয়। এসব সমস্যা থেকে রক্ষা পেতে গরমের সময় যেসব প্রসাধন আপনি ব্যবহার করবেন তা নিয়ে জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

সানস্ক্রিন

সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে সানস্ক্রিনই ত্বককে বাঁচায়। ফলে সানট্যান, সানবার্ন, র‌্যাশ কমে। এসপিএফ ও পিএ উপাদানের সানস্ক্রিন ত্বকের জন্য ভালো। ইউভিএ রশ্মির ত্বককে বাঁচায় পিএ ফ্যাক্টর। আর ইউভিবি থেকে বাঁচার উপায় হলো এসপিএফ। কতটা সময় রোদে থাকেন এর ওপর নির্ভর করে আপনার সানস্ক্রিনে কতটা এসপিএফ এবং পিএ থাকা উচিত। ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন কেনা জরুরি। তৈলাক্ত ত্বকের জন্য অয়েল-ফ্রি বা জেলবেস্ড, শুষ্ক ত্বকে ক্রিমযুক্ত সানস্ক্রিন লাগান। শুধু মুখে নয়, গলা, ঘাড়, পিঠ, হাত ও শরীরের অন্যান্য অনাবৃত অংশেও সানস্ক্রিন দিন। রোদে বেরুনোর ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগাতে হবে। অনেকক্ষণ রোদে থাকলে দুই ঘণ্টা পরপর সানস্ক্রিন মাখুন।

পারফিউম

গরমের পারফিউম অন্য সময়ের থেকে আলাদা হবে। সুগন্ধির স্থায়িত্বের ওপর লক্ষ রেখে পারফিউম নির্বাচন করুন। অনেকেই সামান্য স্প্রে করেই ভাবেন যে কাজ হবে। এটা ঠিক নয়। শরীরের বিভিন্ন জায়গায় পারফিউম স্প্রে করুন। যেন বডি মুভমেন্ট করলেও সুগন্ধি থাকে সারা অঙ্গে। এ গরমে হালকা সুগন্ধির পারফিউম ব্যবহার করুন। গরমে চুল ঘেমে এক ধরনের গন্ধ বের হয়, তাই চুলে পারফিউম স্প্রে করলে মিষ্টি সুগন্ধ আসবে।

বডি স্প্রে

ত্বকের ধরন বুঝে বডি স্প্রে নির্বাচন করুন। বডি স্প্রে শরীরে ঠান্ডা ও সতেজতা এনে দেবে। প্রাকৃতিক বডি স্প্রে বেছে নিন। যাদের ত্বক সেনসেটিভ, তারা লেমন উপাদানসমৃদ্ধ বডি স্প্রে নির্বাচন করবেন না। ন্যাচারাল বডি স্প্রেতে ফ্রুট ও লেভেন্ডার কমব স্মেল ধরনের বডি স্প্রের সুগন্ধ দীর্ঘ সময় থাকে। ন্যাচারাল এসেনশিয়াল অয়েল বডি স্প্রেগুলোতে তেল থাকায় ত্বক কোমল করে। সি সল্ট বডি স্প্রে শরীর সতেজ করে। সঙ্গে দীর্ঘ সময় সুগন্ধ ছড়ায়।

ডাই ড্রাই অয়েল বডি স্প্রে ত্বক শুষ্ক ত্বকের জন্য। এটা ত্বকের কোমলতা এবং ময়েশ্চার লেবেল ঠিক রাখে। ন্যাচারাল ডাই অলিভ অয়েল বডি স্প্রে ত্বকের খসখসে ও রুক্ষ ভাব দূর করে। ত্বকে আনে কোমলতা। ভেনিলা ক্লভ বডি স্প্রে অয়েল ত্বক নরম রাখে।

কুলিং সোপ

এই গরমে শরীরে প্রশান্তি আনে কুলিং সোপ। কুলিং সোপের কুলিং পার্টটা আসে মেন্থল থেকে। কিন্তু মেন্থলের কোনো গন্ধ পাওয়া যায় না। ফলের বা ফুলের সুগন্ধে তৈরি হয় কুলিং সোপ। কুলিং সোপের প্যাকেটের গায়ে নির্দেশিকায় ত্বকের ধরন অনুযায়ী সাবান নির্বাচনের পরামর্শ থাকে। বয়স ও ত্বকের ওপর লক্ষ রেখে কুলিং সোপ নির্বাচন করুন। কুলিং সোপের মেন্ট অয়েল ত্বকের ময়েশ্চারাইজিং ধরে রাখে। গোসলে কুলিং সোপ ব্যবহারে ত্বকের খসখসে ভাব অনেকটাই দূর হয়। ত্বক কোমল থাকে। কুলিং সোপের সুগন্ধি ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত শরীরে থাকে।

ডিওডোরেন্ট

সারা দিন সুগন্ধি থাকে এমন ডিওডোরেন্ট নির্বাচন করুন। যাদের শরীর বেশি ঘামে তারা পিটস পাউডার ধরনের ডিওডোরেন্ট বেছে নিন। সকালে ও গোসলের পর ডিওডোরেন্ট সারা দিন সতেজ রাখে। বগলতলার ঘামের ব্যাকটেরিয়া ধ্বংস করায় ঘামের দুর্গন্ধ হয় না সারা দিন। বগলতলা কম ঘামলে পিচ্ছিল ধরনের ডিওডোরেন্ট নির্বাচন করতে পারেন। বগলতলা যাদের বেশি ঘামে, তারা পাউডার ধরনের ডিওডোরেন্ট নির্বাচন করুন।

পাউডার

ঘামাচি দূর করার পাশাপাশি শরীরে ঠান্ডা অনুভূতির জন্য পিকলি হিট পাউডার ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়। হালকা মিষ্টি সুগন্ধির পাউডার ব্যবহার করা ভালো। গোসলের পর ও রাতে ঘুমানোর আগে সরাসরি ত্বকে পাউডার ব্যবহার করুন। আরাম পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত