লেবু-শসার বাড়তি দর জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

সারা দেশের মতো চট্টগ্রামেও রোজা শুরুর আগে হঠাৎ বেড়েছে লেবু-শসার দাম। খবর পেয়ে অভিযানে নেমে এক আড়তদার ও তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার নগরের রিয়াজউদ্দীন বাজার এলাকায় অভিযান চালান অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। এ সময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

অভিযানে দেখা যায়, যে লেবু আগে ৫ টাকায় বিক্রি হয়েছে সেই লেবু এখন আড়তদাররা ১২-১৪ টাকায় বিক্রি করছেন। এমনকি তারা ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করছেন না। এ ছাড়া মূল্য তালিকাও নেই। এর আগে সকালে মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত