অবশেষে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস শেষ হলো। তৃতীয় ইনিংসে ক্যারিয়ারের প্রথম দেড়শ পেরোনো ইনিংস খেলে ১৬৪ রানে তাইজুলের শিকার হয়ে কামিন্দু মেন্ডিস আউট হন। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে করেছে ৪১৮ রান।
বাংলাদেশের সামনে তাই লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের। লঙ্কানদের ২৫০ রানে থামাতে চেয়েছিলেন শান্ত। সেটা দ্বিগুণ হয়ে যায় কামিন্দু-ধনঞ্জয়ার ১৭৩ রানের জুটিতে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করেন দুজন। যা ইতিহাসে ঘটলো তৃতীয়বারের মতো। ধনঞ্জয়া এ ইনিংসে করেন ১০৮ রান।
নির্বিষ বোলিং নৈপুণ্যের মাঝে উজ্জ্বল কেবল মেহেদী হাসান মিরাজ। তিনি নিয়েছেন চার উইকেট। তাইজুলের শিকার দুটি। নাহিদ রানা আগেরদিনই দুই উইকেট শিকার করেন।
শেষ বিকেলে অন্তত দশ ওভারের মতো ব্যাটিং করতে হবে বাংলাদেশের। সফল রান তাড়ায় চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ২১৬। সব মিলিয়ে ৪১৩। মান বাঁচানো টেস্টে দুদিন টিকে থাকা কঠিন হলেও অসম্ভব লক্ষ্যকেই বাস্তব বানানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
