গত এক বছরে রবির ডেটা স্পিড ১৩০ শতাংশ এবং ভয়েস কোয়ালিটি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য রবি যে পদক্ষেপগুলো নিয়েছে, ডেটা স্পিডে এই দ্বিগুণ গতি তারই প্রতিফলন। স্পেকট্রাম রিফার্মিং করে কোম্পানি টুজি, থ্রিজি এবং ফোরজি প্রযুক্তির জন্য উপলব্ধ স্পেকট্রামের ব্যবহার পুনর্বিন্যাস করার মাধ্যমে ২০২২ সালের তুলনায় ভয়েস এবং ডেটা অভিজ্ঞতা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। ২০২৩ সালে এক হাজারের বেশি সাইট যুক্ত করা হয়েছে, যার ফলে সর্বোচ্চ ফোরজি কভারেজ (৯৮.৮%) নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ক্রমবর্ধমান ডেটা ট্র্যাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষমতা অপ্টিমাইজ করার জন্য রবি এল ২৬০০ স্পেকট্রামও স্থাপন করেছে। বিজ্ঞপ্তি
