নকল ওষুধ বানিয়ে বিক্রি করত চক্রটি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম

মিটফোর্ড থেকে ওষুধের কাঁচামাল সংগ্রহ করে দেশি-বিদেশি বিভিন্ন ইনজেকশন তৈরি করে বাজার করে আসছিল একটি চক্র। নকল ভ্যাকসিন ও ওষুধ তৈরির অভিযোগে ওই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রবিবার রাজধানীর কোতোয়ালি ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন (৪৪), অসিম ঘোষ (৪৬), মো. মশিউর রহমান ওরফে মিঠু (৩৮) ও নূরনবী (৩৫)। ডিবি বলছে, চক্রটি বিভিন্ন ওষুধ নকল করে বাজারে ছড়িয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল। তাদের কাছ থেকে নকল ওষুধ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকার বেশি।

গতকাল সোমবার দুপুরে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশন (গোয়েন্দা) মোহাম্মদ হারুন উর রশিদ। সাংবাদিকদের তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ডিবি পুলিশের অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের নকল ওষুধসহ একটি বড় চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। এরই মধ্যে আমাদের কাছে খবর আসে তাদেরই সহযোগী মিটফোর্ড থেকে ওষুধের কাঁচামাল সংগ্রহ করে দেশি-বিদেশি বিভিন্ন ইনজেকশন তৈরি করে বাজারজাত করে আসছিল।

ডিবি প্রধান আরও বলেন, নকল ওষুধের কার্যকারিতা না থাকায় সাধারণ মানুষ কোনো সেবা পেত না।

বরং নানাভাবে ক্ষতির সম্মুখীন হতো। তারা এমনভাবে এসব ওষুধ হুবহু প্যাকেজ করত যাতে করে সাধারণ মানুষের চেনার উপায় নেই। কোনটা আসল আর কোনটা নকল। যেসব ওষুধ নকল তৈরি করত তারাÑ হেপাবিগ, ভিটামিন ডি৩ অ্যাম্পুল ইনজেকশন, রোসোগামা পি, ফুয়ানজল ডিপোর্ট, ক্লুপিক্সল ডিপোর্ট, হেপাবিগ হেপাটাইটিস বি এবং ডিপথেরিয়া ভ্যাকসিন। আর এসব ওষুধ রাজধানীর মিডফোর্ট মেডিকেলের পাশের ওষুধের বাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ

করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত