চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (২২) ও এমরান (১৬)। তারা বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে শহরের দিকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
