ত্বকের শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৩১ এএম

মুখের লোম কিংবা তিল বা আঁচিল, চোখের পাতায় জমা চর্বি, ব্রণ ও মেছতার দাগ ইত্যাদি যাদের আছে, তারা নিশ্চয় সবসময় খুব বিব্রতবোধ করেন। এসব সমস্যা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। লেজার ও ডার্মো সার্জারির মাধ্যমে সহজেই এ সমস্যার সমাধান করা যায়।

ডার্মো সার্জারি

ত্বকের শল্যচিকিৎসার নাম ডার্মো সার্জারি। ত্বকের বিভিন্ন সমস্যার জন্য ব্যথামুক্ত ও দাগহীন পদ্ধতিতে করা যায় বিভিন্ন ধরনের ডার্মো সার্জারি। সাধারণত ছোট ছোট টিউমার, তিল, আঁচিল, ফোসকা ইত্যাদি চিকিৎসার জন্য ইলেকট্রো সার্জারি করা হয়। আঁচিল বা টিউমার ছোট হলে লোকাল অ্যানেথেশিয়া না দিলেও হয়। অপারেশনের পর একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক মলম অপারেশনের জায়গায় লাগানোর জন্য দেওয়া হয়। খাওয়ার ওষুধও দেওয়া হয়।

চোখের পাতায় চর্বি জমার নাম জ্যানখেলেসমা। এ চর্বি জমা দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। চোখের পাতায় জমা চর্বিকে কেমিক্যাল কটারির মাধ্যমে তুলে দেওয়া হয়। এ অবস্থায় রোগীকে খাওয়া-দাওয়ার ব্যাপারে সংযত থাকতে হয়। তৈলাক্ত জিনিস খাওয়া থেকে বিরত থাকা এবং কিছু ব্যায়ামও করার পরামর্শ দেওয়া হয়।

৫-৭ দিনের মধ্যে জায়গাটি পরিষ্কার হয়ে যায়। সাধারণত সন্তান জন্ম দেওয়ার পর বা অত্যধিক পরিমাণে জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার ফলেও মেছতা দেখা দিতে পারে। মুখে মেছতার দাগ দূর করার জন্য মলম লাগাতে বলা হয়।

এ ছাড়া সূর্যের আলো প্রতিরোধক ক্রিম লাগানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু এতে কোনো ফল না হলে কেমিক্যাল পিলিংয়ের পরামর্শ হালকা দেওয়া হয়। সাধারণত ব্রণের দাগ, মেছতার দাগ, লোমকূপের ছিদ্র বড় হয়ে যাওয়া বা বলিরেখা পড়া দূর করতে কেমিক্যাল পিলিংয়ের পরামর্শ দেওয়া হয়। যেসব নারীর মুখে লোম বেশি থাকে বা যেসব নারীর মুখে পুরুষের মতো দাড়ি-গোঁফ থাকে, তা ইলেকট্রো লাইসিস পদ্ধতিতে সারানো হয়। কয়েকটা সিটিংয়ের মাধ্যমে এ লোম নির্মূল করা হয়। অবশ্য তা নির্ভর করে মুখে কতটা লোম আছে, তার ওপর। সাধারণত শ্বেতীর চিকিৎসায় পাঞ্চ গ্রাফটিং করা হয়। তবে শে^তী মানেই পাঞ্চ গ্রাফটিং নয়। প্রথমে ওষুধ দিয়ে শ্বেতী তোলার চেষ্টা করা হয়। শ্বেতী যদি পুরোটা নাও সারে এবং তা যাতে আর বাড়তে না পারে সেই চেষ্টা করা হয়। শ্বেতী না ছড়িয়ে একবারে থেমে গেলে তখন সেখানে পাঞ্চ গ্রাফটিং করা হয়। এবং তা বেশ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করানো হয়। তবে এসব একজন বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়েই করানো উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত