ব্যাংক এশিয়ার অডিট কমিটির চেয়ারম্যান বাকী খলীলী

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৪৪ এএম

অধ্যাপক এমএ বাকী খলীলী সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়া পিএলসির বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (সম্মান) ও এমকম সম্পন্ন করে ১৯৭৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পরে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭ বছরের সফল শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। অধ্যাপক খলীলী একজন প্রখ্যাত শিক্ষাবিদ, প্রথিতযশা অর্থনীতিবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আর্থিক খাতের সুপরিচিত বিশেষজ্ঞ। শিক্ষকতা পেশার বাইরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত