রায় অমান্যের অভিযোগ

মমতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হওয়ার পর কলকাতা হাইকোর্টের বিচারকদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভা থেকে লাগাতার সমালোচনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে আদালত অবমাননার অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আদালতে মামলা  করেছেন প্রথিতযশা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। গতকাল বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম) দলের রাজ্যসভার এমপি বিকাশরঞ্জন এই মামলা করেন। 

লোকসভা নির্বাচনের মধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া রায়ের কারণে বড়সড় ধাক্কা খান। এরপর ফুঁসে উঠে তিনি বলেন, ‘আদালত আইনের খোঁচায় চাকরি খেয়ে নিচ্ছে।’ তিনি অভিযোগ করেছেন আদালত বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে।

মমতার ওইসব মন্তব্যের প্রতি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত