কেন্দ্রে ভোটার ৩০২৯ জন, তিন ঘণ্টায় পড়েছে ৩৭ ভোট

আপডেট : ০৮ মে ২০২৪, ১২:৪৬ পিএম

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম ৩ ঘন্টায় ভোট দিয়েছেন মাত্র ৩৭ জন। বুধবার (৭মে) সকাল ১০ টায় চন্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৯ জন।

স্থানীয় সূত্র বলছে, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের আপন ছোট ভাই আলী মুনছুর বাবু এই কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকালে ভোটারশুন্য ওই কেন্দ্রে সকালেই হট্টোগোল শুরু হয়। এ সময় ভোট দিতে বাধা দেয়ার অভিযোগে একজনকে আটক করা হয়। হট্টোগল শুরুর পরেই সাধারণ ভোটাররা ভয়ে ভোট কেন্দ্র থেকে চলে যায়। 

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তবে ভোটারের সংখ্যা কম। ৩ ঘন্টায় ভোট পড়েছে ৩৭টি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত