বাণিজ্যবিষয়ক গবেষণা বাড়াতে চান ব্যবসায়ীরা

আপডেট : ০৯ মে ২০২৪, ১২:১৬ এএম

বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন ত্বরান্বিত করতে খাতভিত্তিক গবেষণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা। জাতীয় বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানোসহ দেশে কর্মমুখী উন্নত শিক্ষাব্যবস্থা চান তারা। পাশাপাশি ব্যবসা সহজীকরণেরও আহ্বান জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জন বিষয়ক এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, এসডিজি অর্জনে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসডিজি অর্জনসহ দেশের অর্থনীতি এগিয়ে গেলে ব্যবসায়ীরা ভালো থাকবে। তৈরি পোশাক খাতের আরও উন্নয়নসহ গবেষণা খাতে জোর দেওয়া উচিত বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ব্যবসা পরিচালনার জন্য সঠিক তথ্য-উপাত্ত ও ব্যবসাবান্ধব নীতি জরুরি। তাহলে উদ্যোক্তারা এগিয়ে আসবেন। অর্থনীতি এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত