মায়ের জন্য শুধু বছরে একদিন নয়, প্রতিদিন হোক মা দিবস। মা শব্দকে সংজ্ঞায়িত করার ভাষা জানা নেই। এগারোটা স্বরবর্ণ ঊনচল্লিশটা ব্যঞ্জনবর্ণ এবং কার, ফলায় মায়ের সম্পর্কে কতটুকু লেখা যাবে জানা নেই। মা যার তুলনা শুধু মা নিজেই, এটা চোখ বন্ধ করে অনুভব করার বিষয়, এটা বাক্য লিখে বোঝানোর মতো নয়। রাতের জ্বর, শরীরের তীব্র অস্বস্তি, কাঁথার ভেতর মুখ লুকানো কান্না সব ইশারা মায়ের মুখস্থ। ভাতের থালায় ভাতের পরিমাণ, তরকারির রঙ, গ্লাসের পানির পরিমাণ সব মায়ের ঠোঁটস্থ। ভালো থাকা খারাপ থাকা বুঝে যায় কোনো মনোরোগ বিশেষজ্ঞের চেয়েও দ্রুত। আমার মনে হয়, আমার অসুস্থতায় মা শ্রেষ্ঠ চিকিৎসক, আমার খারাপ সময়ে শ্রেষ্ঠ সঙ্গী, আমার একা হয়ে কূলকিনারা হারা অবস্থায় শ্রেষ্ঠ সমর্থনকারী, আমার নিঃস্ব থাকা অবস্থায় সবচেয়ে দামি সম্পদ আমার মা। আমার নিজের থেকে আমাকে ভালো চেনে আমার মা। আমার জীবনের সফলতার সফরসঙ্গী আমার মা।
মা মানেই আলোকিত পৃথিবী আলোকিত ঘর বলা হয় না ‘ভালোবাসি মা’ করে উচ্চ গলার স্বর।
ভালোবাসি মা।
জেলি খাতুন
শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ
