মো. নুরুল হাসনাত আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০১৩ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আইএফআইসি ব্যাংকে যোগদান করেন।
যোগদানের পর ফেডারেশন, গুলশান এবং প্রিন্সিপাল শাখায় চিফ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ২০১৬ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
