ইস্পাত শিল্পের বড় সমস্যা কাঁচামাল পাওয়া : শিল্পমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, অবকাঠামো এবং জাহাজ নির্মাণে অগ্রগতির কারণে ২০২৭ সালের মধ্যে ইস্পাতের চাহিদা ১৫ মিলিয়ন টন (এমটিপিএ) হবে। এছাড়া সিমেন্ট শিল্পে ২৫ মিলিয়ন টন (এমটিপিএ) ক্লিংকার চাহিদা হবে। এসব শিল্পের কাঁচামাল সংগ্রহই হবে ভবিষ্যতের চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সরবরাহ ঠিক রাখতে আন্তর্জাতিক তথা আঞ্চলিক সহযোগিতার প্রয়োজন। গতকাল মঙ্গলবার দুপুরে হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে আন্তর্জাতিক ট্রেড সামিট বাংলাদেশ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পের আরেক সমস্যা বিদ্যুৎ। আমাদের ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সেক্টরের বেশিরভাগই অনবায়নযোগ্য শক্তি উৎসের ওপর নির্ভরশীল, যদিও এটি দ্রুত নবায়নযোগ্য পরিচ্ছন্ন এবং সবুজ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।

তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশে গড়ে প্রায় ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। ১৭২ মিলিয়ন জনসংখ্যার এই দেশে একটি বড় ভোক্তা বাজার এবং বিশাল জনসম্পদ রয়েছে। ভৌগোলিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ চীন, জাপান, ভারত, কোরিয়ার মতো উন্নত ও বৃহৎ দেশগুলো থেকে বড় আকারে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত