স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৩১ পিএম

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৮ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরী বেগম ওরফে মুনিয়া গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল চরপাড়া গ্রামের মুক্ত মোল্লার মেয়ে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বিয়ের পর থেকে পরিবারিক কলহ নিয়ে স্ত্রী নুরী বেগম ওরফে মুনিয়াকে নির্যাতন করতো স্বামী আশিকুর রহমান শেখ।

তিনি জানান, এ ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে স্বামী আশিকুর রহমান শেখকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত